বুধবার, ২ মে, ২০১২

ডাটা এন্ট্রি কাজের পরিচিতি

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYnPJrKhH1nZyo_II9lUOC5esZeaMPtZ-7quFAc6hz9EXP_WH8nalJHNHI9H4xhxZwHj6SDlFjnj1A9MecsK2QxBLjEA3AXeUG1ruMP0FW2lgWPFcABK01E9jnx-xBinxGCgxZyndVE4Uo/s1600/computing.jpg

তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটা এবং তথ্য ব্যবস্থাপনা ক্রমবর্ধমান হারে বাড়ছে। ডাটা  এন্ট্রি (Data Entry) হচ্ছে কম্পিউটারের মাধ্যমে একটি নির্দিষ্ট ধরনের ডাটা একটি স্থান/প্রোগ্রাম থেকে অন্য আরকটি স্থানে/প্রোগ্রামে প্রতিলিপি তৈরি করা। ডাটাগুলো হতে পারে হাতে লেখা কোন তথ্যকে কম্পিউটারে টাইপ করা অথবা কম্পিউটারের কোন একটি প্রোগ্রামের ডাটা একটি স্প্রেডশীট ফাইলে সংরক্ষণ করা। কম্পিউটার ব্যবহারের শুরু থেকেই ডাটা এন্ট্রির ধারনা চলে এসেছে। বর্তমানে ইন্টারনেটের কল্যাণে তথ্যের আদান প্রদান বিস্তৃত হয়েছে, সেই সাথে বেড়েছে বিভিন্ন ধরনের ডাটাকে সুবিসন্নস্ত করে এর বহুবিধ ব্যবহার। তাই দক্ষ ডাটা এন্ট্রি অপারেটরের রয়েছে ব্যাপক চাহিদা। এধরনের কাজগুলো একা বা দলগতভাবে সম্পন্ন করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটার এবং ইন্টারনেটের সাধারণ ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকে। ফলে যে কেউ এই ধরনের কাজ করে ঘরে বসেই বৈদিশিক মুদ্রা আয় করতে পারে।

কোথায় পাওয়া যাবে:
ডাটা এন্ট্রি এর কাজগুলো সাধারণ ফ্রিল্যান্স আউটসোর্সিং মার্কেটপ্লেস সাইটেই পাওয়া যায়। অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যাতে বলা হয় বিপুল পরিমাণে ডাটা এন্ট্রি এর কাজ পাওয়া যাবে। কিন্তু ওই সাইটে রেজিষ্ট্রশন করার জন্য একটি নির্দিষ্ট ফি দিতে হয়। যেহেতু রেজিষ্ট্রেশন করার পূর্বে আপনি জানতে পারছেন না সত্যিই ওই সাইটে কাজ পাওয়া যায় কি না, তাই এই ধরনের সাইটে রেজিষ্ট্রেশন করা থেকে বিরত থাকাই ভাল। বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায় এরকম সাইট হচ্ছে - www.GetAFreelancer.com, www.oDesk.com, www.GetACoder.com, www.ScriptLance.com ইত্যাদি। এই সাইগুলোতে ডাটা এন্ট্রি কাজের আলাদা বিভাগ রয়েছে। সাইটগুলোতে কয়েকশত ডলার থেকে কয়েক হাজার ডলারের প্রজেক্ট রয়েছে। সাধারণত 'প্রতি একহাজার ডাটা এন্ট্রির জন্য একটি নির্দিষ্ট ডলার' এই ভিত্তিতে কাজ পাওয়া যায়। অনেকক্ষেত্রে সম্পূর্ণ কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়া হয়।

প্রয়োজনীয় দক্ষতা:
ডাটা এন্ট্রি প্রজেক্টে বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন হয় যা একটি প্রজেক্টের উপর নির্ভর করে। অনেক ধরনের প্রজেক্ট পাওয়া যায় যাতে শুধুমাত্র কপি-পেস্ট ছাড়া আর কোন দক্ষতার প্রয়োজন হয় না। তবে সাধারণভাবে যে দক্ষতাগুলো সবসময় প্রয়োজন পড়বে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে - দ্রুত টাইপিং করার ক্ষমতা, মাইক্রোসফট ওয়ার্ড ও বিশেষ করে মাইক্রোসফট এক্সেলে পরিপূর্ণ দখল এবং সর্বোপরি ইংরেজিতে ভাল জ্ঞান। তার সাথে রয়েছে ইন্টারনেটে সার্চ করে কোন একটি তথ্য খোঁজে পাবার দক্ষতা এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ফোরাম, ওয়েব ডাইরেক্টরী সম্পর্কে ভাল ধারণা।


ডাটা এন্ট্রি কাজের প্রকারভেদ:
ফ্রিল্যান্সিং সাইটগুলোতে যেসকল ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে - বিভিন্ন ওয়েবসাইটে ফাইল, ছবি ইত্যাদি আপলোড করা, বিভিন্ন সাইট থেকে নির্দিষ্ট কিছু তথ্য এক্সেলের একটি ফাইলে সংরক্ষণ করা, ওয়েবসাইটের জন্য একটি নির্দিষ্ট বিষয়ের উপর আর্টিকেল লেখা, একটি ওয়েবসাইটকে বিভিন্ন ওয়েবসাইট, ফোরাম, গ্রুপে গিয়ে পরিচয় (Promote) করিয়ে দেয়া, দুটি ওয়েবসাইটের মধ্যে লিংক আদান প্রদান করা (Link Exchange), অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রি করতে সাহায্য করা, OCR (অপটিক্যাল কারেক্টার রিকগনিশন) থেকে প্রাপ্ত লেখার ভুল সংশোধন করা ইত্যাদি।

নিচে ওডেস্ক এবং গেট-এ-ফ্রিল্যান্সার সাইটে গত নভেম্বর মাসে প্রাপ্ত কয়েকটি প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল:

১) লোকাল বিজনেসের তথ্য প্রদান: এই প্রজেক্টে বায়ারের (Buyer) রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্টারনেটে সার্চ করে যুক্তরাজ্যের একটি নির্দিষ্ট শহরের বিভিন্ন ধরনের ব্যবসার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি তথ্য প্রদান করা। বায়ার এই তথ্যগুলো পরবর্তীতে বিভিন্ন ধরনের মার্কেটিং কাজে ব্যবহার করবে। এই প্রজেক্টটি সম্পন্ন করতে প্রকৃতপক্ষে ইন্টারনেটে ওই শহরের নাম দিয়ে সার্চ করতে হবে এবং প্রাপ্ত তথ্য একটি এক্সেল ফাইলে সেইভ করে বায়ারকে প্রদান করতে হবে। প্রজেক্টে বায়ারের বাজেট হচ্ছে ৫০ ডলার। তবে ঠিক কতটি ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য প্রদান করতে হবে এবং কতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে সে বিষয়ে কোন ব্যাখ্যা দেয়া নেই।

২) ওয়েবসাইট থেকে ডাটা সংগ্রহ করা: এই প্রজেক্টে বায়ার কয়েকটি ওয়েবসাইটের তথ্য দিয়ে দিবে। প্রোভাইডার হিসেবে আপনার কাজ হবে ওই সাইটগুলো থেকে নির্দিষ্ট কিছু ডাটা আরেকটি ওয়েবসাইটের ফরমের মধ্য সেইভ করা। প্রতি ঘন্টায় এরকম ২০০ টি ডাটা এন্ট্রি করতে হবে, অর্থাৎ প্রতি ১৮ সেকেন্ডে একটি ডাটা এন্ট্রি করতে হবে। এই কাজটি করার জন্য কোন বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধু মাত্র কপি এবং পেস্ট করা জানলেই হবে। সম্পূর্ণ কাজের জন্য বায়ারের বাজেট হচ্ছে ১২০ ডলার।

৩) অডিও ট্রান্সক্রিপশন: এই প্রজেক্টে বায়ার পূর্বে রেকর্ডকৃত কয়েকটি অডিও (Audio) ফাইল দিবে। আপনার কাজ হবে অডিও শুনে ইংরেজিতে একটি ফাইলে লেখা বা প্রতিলিপি তৈরি করা। প্রতি ঘন্টার অডিও ফাইল প্রতিলিপির জন্য ২০ ডলার দেয়া হবে। এই কাজের জন্য ইংরেজিতে অবশ্যই পারদর্শী হতে হবে।

৪) ডকুমেন্ট কনভার্শন: এই প্রজেক্টে আপনাকে PDF ফরমেটের একটি ডকুমেন্ট ফাইল দেয়া হবে। আপনার কাজ হবে মাইক্রোসফট ওয়ার্ডে ওই লেখাগুলো হুবহু প্রতিলিপি করা। অর্থাৎ পিডিএফ এর লেখাটির ফরমেট, ছবি, ফুটনোট ইত্যাদি অপরিবর্তিতভাবে ওয়ার্ড ফাইলে প্রতিস্থাপন করা। এই কাজের জন্য গেট-এ-ফ্রিল্যান্সারে ২৭ টি বিড পড়েছে এবং গড় মূল্য হচ্ছে ৬৫ ডলার।

৫) ক্লাসিফাইড এড লিস্টিং: এই প্রজেক্টটি হচ্ছে একটি ক্লাসিফাইড বা শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইটে নতুন নতুন বিজ্ঞাপন যোগ করা। এজন্য Craigslist, Amazon, Ebay ইত্যাদি সাইট থেকে বিভিন্ন ধরনের পণ্যের তথ্য ওই ওয়েবসাইটটিতে যোগ করতে হবে এবং একটি এক্সেল স্প্রেডশীট ফাইলে এই তথ্যগুলো সংরক্ষণ করতে হবে। তারপর পণ্যটির বিক্রেতার কাছে ইমেলই করে তাকে ওয়েবসাইটি সম্পর্কে জানাতে হবে। এরকম ৫০০ টি পণ্যের ডাটা এন্ট্রি করতে হবে। এই কাজের জন্য বায়ারের সর্বোচ্চ বাজেট হচ্ছে ২৫০ ডলার।

৬) ক্যাপচা (Captcha) এন্ট্রি: ক্যাপচা হচ্ছে কয়েকটি অক্ষর ও সংখ্যার সমন্নয়ে একধরনের সিকিউরিটি কোড বা ছবি যা বিভিন্ন সাইটে রেজিষ্ট্রেশন করার সময় প্রদান করতে হয়। কোন প্রোগ্রাম এর মাধ্যমে কেউ যাতে স্বয়ংক্রিয়ভাবে একটি সাইটে রেজিষ্ট্রেশন বা ফরম পূরণ করতে না পারে এজন্য এটি ব্যবহার করা হয়। গেট-এ-ফ্রিল্যান্সারে প্রাপ্ত এই কাজে দুইদিনের মধ্যে 36K বা ৩৬,০০০ হাজার ক্যাপচা এন্ট্রি করতে হবে। প্রতি 1K বা এক হাজারটি এন্ট্রি করার জন্য ১ ডলার দেয়া হবে অর্থাৎ মোট প্রজেক্টের মূল্য হচ্ছে ৩৬ ডলার। যেহেতু একার পক্ষে কম সময়ে এত ডাটা এন্ট্রি করা সম্ভব নয় তাই সম্পূর্ণ কাজটি করার জন্য ৫ থেকে ১০ জনের একটি টিম থাকতে হবে। দুই দিনের মধ্যে সফলভাবে কাজটি করতে পারলে বায়ার পরবর্তীতে 1200K অর্থাৎ ১২,০০,০০০ ক্যাপচা এন্ট্রি করার কাজ দিবে যা দুই সপ্তাহের মধ্যে করতে হবে।



অসুবিধাসমূহ:
যদিও ডাটা এন্ট্রি এর কাজ তুলনামূলকভাবে সহজ কিন্তু এই ধরনের কাজে অনেক ধরনের অসুবিধা রয়েছে, যা পূর্বে বিবেচনা করেই কাজে নামা উচিত:

  • প্রথমত এই ধরনের কাজে অনেক বেশি বিড পড়ে, তাই প্রথম অবস্থায় কাজ পাওয়া খুব কঠিন। এই ধরনের কাজে আপনার মেধা বা দক্ষতা প্রমাণের প্রাথমিকভাবে কোন সুযোগ নেই। তবে ছোটখাট কয়েকটা কাজ সফলভাবে সম্পন্ন করে ফেলতে পারলে একই বায়ারের কাছ থেকে আরো অনেক কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • ডাটা এন্ট্রি কাজগুলো সময়সাপেক্ষ, একঘেয়ে এবং প্রায় ক্ষেত্রে বিরক্তিকর।
  • অনেক কাজের ক্ষেত্রে ইন্টারনেটের স্পীড খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব কাজে ফাইল আপলোড করতে হয় অথবা যে কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, সেক্ষেত্রে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের প্রয়োজন রয়েছে।
  • অনেক ডাটা এন্ট্রির কাজ রয়েছে যা একার পক্ষে একটি নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব নয়। এজন্য ৫ থেকে ১০ জনের একটা টিম গঠন করার প্রয়োজন পড়তে পারে।
  • ডাটা এন্ট্রির কাজগুলো খুবই সতর্কতার সাথে এবং নির্ভুলভাবে করতে হয়। তাই শতভাগ নির্ভুল টাইপিং এবং কাজের সময় পূর্ণ মনযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ।

প্রোগ্রামিং করে ডাটা এন্ট্রি:
অনেক ডাটা এন্ট্রি কাজ রয়েছে যা প্রোগ্রামিং করে করা সম্ভব। প্রোগ্রামিং এ যারা দক্ষ তারাও ইচ্ছে করলে ডাটা এন্ট্রের কাজগুলো সহজেই করতে পারবে। এক্ষেত্রে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ২,৫০০ টি ই-কমার্স ওয়েবসাইটের লিংক এনে দেয়া যাদের ওয়েবসাইটে কোন সিকিউরিটি সিল (এক ধরনের ছবি) নেই। ক্লায়েন্টের উদ্দেশ্য ছিল তাদের কাছে তার নিজের কোম্পানির সিকিউরিটি সিল বিক্রির জন্য ইমেইল দেয়া। প্রজেক্টের মোট মূল্য ছিল ৩০০ ডলার এবং ডেডলাইন ছিল মাত্র ৭ দিন। এই প্রজেক্টটি খুবই সময় সাপেক্ষ ছিল। কারণ সার্চ করে ৫,০০০ থেকে ৮,০০০ সাইটে যেতে হবে এবং সেই সাইটগুলোতে গিয়ে দেখতে হবে তাদের সাইটে কোন সিকিউরিটি সিল আছে কিনা। ধরা যাক সমস্ত কাজ করতে প্রতি সাইটের পেছনে যদি ১ মিনিট করে সময় ব্যয় হয়, তাহলে ৫,০০০ সাইটের ক্ষেত্রে প্রতিদিন ৮ ঘন্টা কাজ করে একজন অপারেটেরর মোট সময় লাগবে ১০ দিন। কাজটি আমি ম্যানুয়ালি না করে প্রোগ্রামিং করে সম্পন্ন করার স্বীদ্ধান্ত নিলাম এবং PHP দিয়ে দুটি প্রোগ্রাম তৈরি করলাম - একটি প্রোগ্রাম গুগল এবং ইয়াহু ডাইরেক্টরি থেকে সার্চ করে ওই দুই দেশের ই-কমার্সের সাইটের তথ্য একটি ডাটাবেইজে সংরক্ষণ করবে। আরেকটি প্রোগ্রাম ডাটাবেইজ থেকে তথ্যগুলো নিয়ে একটি একটি করে সাইটে স্বয়ংক্রিয়ভাবে যাবে এবং ওই সাইটে কোন সিকিউরিটি সিল আছে কিনা যাচাই করে দেখবে। প্রোগ্রামটি তৈরি করার পর আমি আমার সার্ভারে Cron Job এর মাধ্যমে দুটি প্রোগ্রামকে চালাই। এই পদ্ধতিতে প্রোগ্রামিং করা থেকে সার্চ করা পর্যন্ত মোট সময় লেগেছিল মাত্র দুই দিন এবং প্রোগ্রামটির মাধ্যমে এই সময়ের মধ্যে ৮,০০০ সাইটে সার্চ করে ৪,০০০ টি সিলবিহীন সাইট পেয়েছিলাম।


বাস্তবিক পক্ষে ডাটা এন্ট্রি কাজের রয়েছে বিশাল চাহিদা এবং কাজের পরিধিটাও অনেক বিস্তৃত। প্রথমদিকে একটু ধৈর্য্য সহকারে বিড করা এবং কাজ বাছাই করার ক্ষেত্রে একটু বুদ্ধিমত্ত্বার পরিচয় দেয়া প্রয়োজন। বিশেষ করে যেসব ক্লায়েন্টের কাছ থেকে ভবিষ্যতে আরও বড় প্রজেক্ট পাবার সম্ভাবনা রয়েছে সেই প্রজেক্ট পাবার চেষ্টা চালিয়ে যেতে হবে। শুরুতে একাই কাজ করুন। ভবিষ্যতে বড় কাজ পেলে কয়েকজন কম্পিউটার অপারেটরকে নিয়ে একটি টিম গঠন করাতে পারেন। তখন ডাটা এন্ট্রির কাজগুলোর মাধ্যমে বেকার জনগণকে জনশক্তিতে পরিণত করতে আপনিও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

মূললেখা

আপনার একটি নিজস্ব ব্লগ থাকা কেন প্রয়োজন?


আপনার একটি নিজস্ব ব্লগ থাকা কেন প্রয়োজন? Blog.Dueza.Com 
আপনি কেন নিজস্ব ব্লগ তৈরি করবেন ? এই প্রশ্নের উওরে অনেকে বলবেন অর্থ উপার্জন করার জন্য। আসলে কি ব্লগ শুধু অর্থ উপার্জনের জন্যই করা হয়ে থাকে? না। এটা শুধু অর্থ উপার্জন করার জন্যই ব্যাবহার করা হয় না। বর্তমানে ব্লগ একটি যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হিসেবে দাড়িয়েছে। ব্লগ এর মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ বাড়াতে পারবেন অতি সহজে। আপনি আপনার ব্লগের ভিজিটরদের সমস্যা সম্পর্কে জানবেন এবং সমাধান দিবেন। নতুন কোন তথ্য ফেলে তাদের সামনে তুলে ধরবেন। ফেসবুকের কথাই ধরুন না।ফেসবুকে সদস্য হবেন কেন? এক কথায় যোগাযোগ বাড়াতে। যদিও আমরা জানি ফেসবুকের মাধ্যমে আয় করা যায় এবং অনেকে করছেনও। সেক্ষেত্রে আপনার যত বেশি ভক্ত হবে আয় তত বেশি হবে। আপনাকে যদি বলা হয় আপনি কেন গল্পের বই পড়বেন তখন আপনি নিশ্চয়ই বলবেন না অর্থ উপার্জন করার জন্য । হা হা অর্থ ত উপার্জন হবেই না বরং খরচ হবে । আপাতত ব্লগ থেকে অর্থ উপার্জন বিষয় টি বাদ দিয়ে দেন । কারণ আজ আমরা জানবো ব্লগের মাধ্যমে অর্থ উপার্জন করা ছাড়া আর কি কি করা যায়।

১) নতুন কিছু জানতে সাহায্য করে: আমরা জানি প্রত্যাক মানুষের ভিতরে জানার আগ্রহ থাকে কিণ্ডু যখন তার ঘাড়ে পরিবারের চাপ এসে যায় তখন ক্রমশই এই আকাঙ্ক্ষা কমে যেতে থাকে । সেটা নিশ্চই আদর্শ মানুষের পরিচয় বহন করে না। ব্লগিং আপনাকে প্রতিনিয়ত এমন নতুন কিছু জানাবে বা শিখাবে যা হয়তো আপনি কখনো ভাবেন নি।
২) নিজের মনোবল বাড়াতে সাহায্য করে: আপনি কি আপনার নিজের যোগ্যতা নিয়ে ভাবছেন ? প্রথমে নিজেকে প্রশ্ন করূন। তাতে যদি উওর না মিলে তাহলে আপনার ব্লগের ভিজিটরদের কাছে প্রশ্ন করুন ? দেখবেন আপনার ব্লগের ভিজিটরদের উওরই আপনার মনোবল বাড়াতে সাহায্য করবে।
৩) যোগাযোগ সৃষ্টি করে: আমাদের দেশে বাংলায় লেখা বিভিন্ন ধরনের ব্লগ রয়েছে । সেখানে গিয়ে নতুন নতুন পোষ্ট গুলো দেখুন এবং ঐ পোষ্ট সম্পর্কে আপনার ইতি বাচক বা নেতি বাচক কোন ধারনা সৃষ্টি হলে মন্তব্যের ঘরে জানান। কোন ব্লগের পোষ্ট ভাল লাগলে ব্লগারকে উৎসাহ দিন । এতে করে আপনার সাথে বিভিন্ন ব্লগারদের ভালো একটা যোগাযোগ সৃষ্টি হবে।
৪) নিজের যোগ্যতা প্রকাশ করতে সাহায্য করে: আমাদের মধ্য অনেকেই আছেন যারা নিজেকে সকলের কাছে তুলে ধরতে চান ।কিন্তু বিভিন্ন কারণে বাস্তবে এটি সম্ভবপর হয় না। আপনিও ঠিক তেমনি ভাবে আপনার যোগ্যতা প্রকাশ করতে চান কিন্তু পারেন না। ব্লগের মাধ্যমে আপনি আপনার যোগ্যতা প্রকাশ করতে পারবেন এবং নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবেন খুব সহজে।
৫) সমস্যার সমাধান করতে সাহায্য করে: আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার সন্মুখিন হই । তখন আমরা হয়তো আমাদের প্রিয় বন্ধুদের কাছে সমস্যা সমাধানের উপায় খুজি । তারা হয়তো অনেক সময় সঠিক সমাধান দিতে পারবে না ।তখন আপনি কি করবেন? আপনি আপনার সমস্যার কথা ব্লগে লিখুন দেখবেন অনেকে অনেক ভাবে অনেক রকম সমাধান দিবে। বিভিন্ন জনের মতামত থেকে আপনি হয়তো আপনার কাঙ্গিত উওরটা পেয়ে যেতে পারেন।
৬) নিজের মত করে ভাবতে সাহায্য করে: আপনি আপনার নিজের জন্য কিছু সময় বরাদ্দ করে রাখতে পারেন। নিজের মত করে ভাবা এবং এমন কিছু করা যার সাথে লাভ-ক্ষতির বিষয় জড়িত নেই।কিণ্ডু যেটি আপনাকে ভালো থাকতে সাহায্য করবে। আর ব্লগিং পারে আপনাকে সেই সুযোগ করে দিতে।
আমার মনে হয় আপনি এখন বুঝতে পারছেন আপনার একটি নিজস্ব ব্লগ থাকা কেন প্রয়োজন?

কিভাবে সেট করবেন অ্যাড্রেসবার সার্চ ইঞ্জিন

 http://marketing4storage.com/images/search.jpg

আপনার ওয়েব ব্রাউজারে পছন্দমতো একটি সার্চ ইঞ্জিন সেট করতে পারেন এবং তা ব্যবহার করে দ্রুততার সাথে কোনো তথ্য বা ওয়েবসাইট বের করতে পারেন। সহজে এবং দ্রুততার সাথে তথ্য খোঁজার জন্যই ব্রাউজারের অ্যাড্রেস বারে কার্যকরী সার্চ ইঞ্জিন থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ব্রাউজারের অ্যাড্রেস বারেই যদি সার্চ ইঞ্জিন পাওয়া যায় তাহলে সময় ক্ষেপণ করে পৃথকভাবে এমএসএন বা গুগল ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন ব্যবহারের আবশ্যকতা নেই। আপনি পছন্দমতো ওয়েব ব্রাউজারে সার্চ ইঞ্জিন যুক্ত করে নিয়ে তা অনায়াসে ব্যবহার করতে পারেন। এখানে ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজারে সার্চ ইঞ্জিন যুক্ত করার কৌশল দেখানো হলো।



ইন্টারনেট এক্সপ্লোরারে View > Explorer Bar > Search-এ ক্লিক করুন অথবা টুলবারের “Search”-এ ক্লিক করে সাইড প্যানেল নিয়ে আসতে পারেন। স্ক্রিনে সাইড বার আসলে “Change Preferences” ক্লিক করে এরপর “Change Internet Search Behavior”-এ পুনরায় ক্লিক করুন। এর ফলে আপনার সামনে সার্চ ইঞ্জিনের একটি তালিকা আসবে। তালিকা থেকে আপনার পছন্দীয় সার্চ ইঞ্জিন সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। নতুন ডিফল্ট সেটিং কেবল সাইড বারে সম্পাদিত সার্চের জন্য প্রযোজ্য হবে। এ পর্যায়ে আপনি যদি অ্যাড্রেস বারে কোনো শব্দ টাইপ করেন, তাহলে সেটি সেটকৃত সার্চ ইঞ্জিনে চলে যাবে।



অ্যাড্রেস বার সার্চ-এর লুক বা ইন্টারফেস পরিবর্তন করার জন্য “With Classic Internet Search” মার্ক করা রেডিও বাটন সিলেক্ট করে ওকে করুন। এক্সপ্লোরার বন্ধ করে তা পুনরায় ওপেন করুন। আপনি লক্ষ করলেই দেখবেন সাইড বারের লুক-এ পরিবর্তন এসেছে। ইন্টারনেট এক্সপ্লোরারের (IE) পূর্বের ভার্সনের মতো সাদা ব্যাকগ্রাউন্ডে প্লেইন টেক্সট দেখা যাচ্ছে। মেনু বারের ওপরের দিকে একটি বাটন দেখা যাবে যা “Customize” হিসেবে মার্ক করা রয়েছে। এখানে ক্লিক করা মাত্রই “Customize Search Settings” বক্সটি ওপেন হয়ে যাবে। এরপর বাটন সিলেক্ট করলে একটি বক্স আসবে যেখানে আপনি অ্যাড্রেস বারে সার্চ করার জন্য ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারেন।



এখান থেকে আপনার পছন্দমতো সার্চ ইঞ্জিনটি সিলেক্ট করে সাইড বারটি বন্ধ করে দিন। এখন আপনি অ্যাড্রেস বারে কেনো ওয়ার্ড টাইপ করলে সার্চ ইঞ্জিন তার নিজস্ব পেজে সার্চ রেজাল্ট প্রদর্শন করবে।

সার্চ রেজাল্ট কোথায় প্রদর্শিত হবে সেটি আপনি নিজের পছন্দমতো সেটিং করে নিতে পারে। উদাহরণস্বরূপ উইন্ডোজ এক্সপ্লোরার ৬-এ সেটিংটি করার জন্য আপনাকে Tools-এর Internet Options সাব-মেনু থেকে Advanced বাটন সিলেক্ট করতে হবে। এখানে আপনি অ্যাড্রেস বার থেকে সার্চ করলে তার রেজাল্ট বিভিন্ন ফরম্যাটে প্রদর্শনের জন্য ৪টি অপশন পাবেন। এ ৪টি অপশন থেকে নিজের পছন্দমতো একটি অপশন বেছে নিন।

তবে ৪টি অপশনের মধ্যে Just go to the most likely site ব্যবহারকারীর জন্য সবচেয়ে সুবিধাজনক। তার কারণ এতে সার্চ রেজাল্ট সার্চ ওয়ার্ডের কাছাকাছি সম্ভাব্য ওয়েবসাইটগুলোর তালিকা লিঙ্কসহ একটি উইন্ডোতে দেখাবে। লিঙ্কে ক্লিক করেই আপনি কাঙ্ক্ষিত ওয়েবসাইটের নাগাল পেয়ে যাবেন।

সূত্র : কম্পিউটার জগৎ

আপনিও ক্যারিয়ার গড়তে পারেন একজন ফ্রিল্যান্স রাইটার হিসেবে

আপনিও ক্যারিয়ার গড়তে পারেন একজন ফ্রিল্যান্স রাইটার হিসেবে| Blog.Dueza.Com 
“ফ্রিল্যান্সিং” হলো এখনকার সময়ের ইন্টারনেট ইউজারদের জন্য একটা হট টপিক। আমাদের দেশের মানুষের জন্যে এটি সৌভাগ্য যে আমরা এখন দেশে বসেই অন্য দেশের কাজ করে নিজেদের প্রয়োজনীয় টাকা আয় করতে পারছি, যদিও সবাই এ বিষয়ে সফল না। সফল না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ গুলোর মধ্যে অন্যতম হলো ইংরেজী কম জানা, ধৈর্য না থাকা, রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার চিন্তা, নিজের ক্ষমতার বাইরের কাজ করতে চাওয়া (যে কাজ পারবে না সেই কাজ করতে যাওয়া), কোন বিষয়ে শক্ত ভিওি নেই তবুও সে কাজ করতে যাওয়া ইত্যাদি। এক কাজে একাধিক মানুষ আবেদন করবে সেটাই স্বাভাবিক, আর এর মধ্যে থেকে আপনাকে আপনার নিজের সেরাটুকু দিয়ে যেতে হবে, সব কাজ যে আপনি পাবেন এমনটি কখনো ভেবে বসবেন না। ভালো ভালো ফ্রিল্যান্সাররাও অনেক গুলো কাজে আবেদন করে খুব অল্প সংখ্যকই কাজ পায়। আপনি প্রতিদিন বিভিন্ন প্রজেক্টে আবেদন করুন, ভালো কাজ পারলে এবং যে কাজ দিয়েছে তাকে বিভিন্ন স্যাম্পল দেখিয়ে এবং ভালো ব্যবহার করে যদি আকৃষ্ট করতে পারেন তবেই আপনি কাজ পাবেন, তাছাড়া পাবেন না। মাসে মাত্র ৪-৫টা ভালো মানের কাজ করতে পারলেই কিন্তু আর কাজ করার প্রয়োজন হয় না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আপনি যদি ফ্রিল্যান্স রাইটার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান তবে আপনাকে যা যা করতে হবে—

মঙ্গলবার, ১ মে, ২০১২

ডাটা এন্ট্রি কাজ শুরু করুন ক্যাপচা এন্ট্রি দিয়ে

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzTr4LlgaRIb0FufqLRO3ZutXQWGVjSlQVeuKf9ogdMxysPQwU8UGziC44kCLvb04TRLhalXDN0b00Px4JmmL_Vr7LVO72AYVVWfvZwnqFnol32jdITbvsJuDk2oAscZNz4wi407T1o8k/s1600/gfhgfv.JPG

“অনলাইনে আয়” বতর্মানে একটি বহুল আলোচিত বিষয়।কিন্তু আমার মত যারা এ লাইনে একদম নতুন, যারা বিভন্ন বিষয়ে পারদর্শী নন তাদেরকে পিটিসি কিংবা ডাটা এন্ট্রির কাজের উপর নিভর্র করতে হয়।বেশীর ভাগ পিটিসি সাইট বিশ্বাসযোগ্য নয়, যেগুলো পেমেন্ট দেয় সেগুলো থেকে ১ ডলার আয় করতে কয়েকমাস লেগে যায় আর নেট খরচ বেড়ে যায় অনেক।আবার ক্যাপচা এন্ট্রি কিংবা ডাটা এন্ট্রি কাজ পেতে হলে Freelancer – odesk এর মত সাইট থেকে বিড করে কাজ নেয়া যথেষ্ট কঠিন কাজ।

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২

ওডেস্কে কাজ করার পদ্ধতি


আপনার একটি ওডেস্ক অ্যাকাউন্ট আছে। প্রথমে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওডেস্কে লগইন করুন। লগইন করার পর নিচে চিত্রের মতো একটি হোমপেজ আসবে।

এখন আপনার প্রথম কাজ হবে অ্যাকাউন্টকে শতভাগ পূর্ণ করা। প্রথমে প্রোফাইলকে শতভাগ পূর্ণ করুন। তারপর যে ধরনের ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান, সে কাজগুলো ভালো করে বুঝে বিড করুন। প্রথমেই জেনে নিন কিভাবে আপনার প্রোফাইলকে শতভাগ পূর্ণ করবেন। এরপর কিছু কৌশল অনুসরণ করলে ওডেস্কে কাজ পেয়ে যেতে পারেন।

শনিবার, ২১ এপ্রিল, ২০১২

ফোরাম পোস্টিং কি ও কিভাবে করবেন

ফোরাম হচ্ছে এমন একটা প্লাটফর্ম যেখানে একটা নির্দিস্ট বিষয়ের উপর রেজিস্টার ইউজাররা সবাই ওটা এবং ওটার বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করতে পারে। ব্যকলিংক এর জন্য ফোরাম কমেন্টিং বা প্রফাইল লিঙ্কিং অনেক গুরুত্বপূর্ণ। Dofollow ব্যাকলিংক পেতে ফোরাম সাইট গুলো অসাধারণ ভূমিকা পালন করে থাকে। আর আপনি আপনার সাইটের ব্যাকলিংক পেতে পারেন ফোরাম গুলোতে পোস্ট করার মাধ্যমে, এমন কি সিগন্যাচার এবং কমেন্ট এর মাধ্যমেও। বিভিন্ন মার্কেটপ্লেস যেমন ওডেস্ক এবং ফ্রিল্যান্সার সাইট গুলোতে প্রফাইল লিংকিং বা ফোরাম পোস্টিং এর অনেক কাজ পাওয়া যায়। এছাড়া আপনার ব্লগের জন্য ডুফলো ব্যাকলিংক পেতে এর জুড়ি নেই। আজ আমরা ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে দেখবো কিভাবে ফোরামে রেজিস্ট্রেশন করার পাশাপাশি সিগন্যাচার ইউজ করতে হয় এবং অবশেষে আমরা দেখবো কি ভাবে ফোরামে পোস্টিং করতে হয়।

Do Follow Forum এর লিস্ট - ২

এখানে আছে বেশ কিছু  High PR ফোরাম সাইট লিস্ট। এর আগেও কিছু লিস্ট শেয়ার করেছিলাম। এই এড্রসগুলো আশা করি আপনাদের কাজে লাগবে।
 
ব্যাকলিংক কি ?
ব্যাকলিংক একটি সাইটের জন্য কত গুরুত্বপূর্ণ তা একজন ওয়েব মাস্টার ভালো করেই বলতে পারেন। সহজ কথায় , আপনার সাইটের লিংক অন্য কোন সাইটে থাকা মানেই ব্যাকলিংক। গুগলের চোখে ব্যাকলিংক খুবী গুরুত্বপূর্ণ। যে সাইটের যত বেশি ব্যাকলিংক সেই সাইটের মূলও গুগলের কাছে বেশি।

১০০ টি Do Follow Forum এর লিস্ট

http://cdn2.fiverrcdn.com/photos/565438/medium/Dofollow-forum.jpg?1326794166

নিচে ১০০ এর মত ডু ফলো ফোরাম ( Do Follow Forum ) এর লিস্ট দেয়া হল। এই ফোরাম গুলো পেইজ র‍্যাংক ও ভআল। আশা করি যারা SEO করেন তাদের কাজে লাগবে।



http://forum.joomla.org/
http://forums.mysql.com/
http://forums.amd.com/
http://forums.delphiforums.com
http://forums.digitalpoint.com
http://forums.adobe.com/
http://www.flickr.com/help/
forum/en-us/
http://wordpress.org/support/
http://bbpress.org/forums/
http://www.bungie.net/Forums/default.aspx
http://forums.cnet.com/
http://forums.feedburner.com/
http://www.gamespot.com/forums/index.html
http://forums.myspace.com/
http://dotcomfreak.com/forums/
http://www.feedforall.com/forum/
http://software.intel.com/en-us/forums/
http://forums.metacafe.com/
http://forum.newsgator.com/
http://forums.searchenginewatch.com/
http://www.sitepoint.com/forums/
http://forum.textpattern.com/
http://forums.worldofwarcraft.com/index.html?sid=1
http://forums.afterdawn.com/
http://www.aqua-soft.org/forum/
http://www.bloggerforum.com/
http://www.bloggertalk.com/
http://cellphoneforums.net/
http://www.daniweb.com/forums/
http://www.dnforum.com/
http://www.elancetalk.com/
http://www.htmlforums.com/
http://forums.photobucket.com/
http://forum.notebookreview.com/
http://www.rss-forum.de/
http://www.techsupportforum.com/
http://www.v7n.com/forums/
http://www.webproworld.com/
http://forums.xandros.com/
http://www.wickedfire.com/
http://www.affiliateseeking.com/forums
http://affiliate-marketing-forums.5staraffiliateprograms.com/
http://www.blogtrafficschool.com/forums/
http://www.googlecommunity.com/forum/
http://forums.site-reference.com/
http://www.webmasterdesk.org/
http://siteownersforums.com/
http://forums.seo.com/
http://www.webdigity.com/
http://www.geekvillage.com/forums/
http://www.webmasterize.com/
http://www.webmastershelp.com/
http://developers.evrsoft.com/forum/
http://www.ihelpyou.com/forums/
http://www.webtalkforums.com/
http://thehyipforum.com/
http://www.warriorforum.com/
http://opensourcephoto.net/forum/
http://www.notebookforums.com/
http://forums.windowsforum.org/
http://www.ewealth.com/
http://www.smallbusinessforums.org/
http://www.zymic.com/forum/
http://forums.seochat.com/
http://paymentprocessing.cc/
http://www.webcosmoforums.com/
http://www.bloggeries.com/forum/
http://www.webmaster-forum.net/
http://www.webworkshop.net/seoforum/index.php
http://www.im4newbies.com/forum/
http://www.webmasterforums.com/
http://www.dreamteammoney.com/
http://www.websitebabble.com/
http://www.webmaster-talk.com/
http://iq69.com/forums/
http://www.talkingcity.com/
http://www.devhunters.com/
http://www.freehostforum.com/
http://www.movie-list.com/forum/
http://mygamebuilder.com/forum/
http://www.talk-mania.com/
http://www.talkfreelance.com/
http://www.geekpoint.net/
http://www.decentdiscussions.com/
http://www.searchbliss.com/forum/
http://www.seorefugee.com/forums/
http://allcoolforum.com/
http://www.internetmarketingforums.net/
http://www.microsoft.com/communities/forums/default.mspx
http://www.cellphonehacks.com/
http://www.vuju.com/
http://checkthisup.com/
http://www.webmasterserve.com/
http://www.teamaguilar.com/forum/
http://www.discuss4fun.com
http://www.fightagainstrecession.com
http://www.golivewire.com
http://www.hdrkid.com/hdrkid
http://www.9mb.com
http://www.bloggapedia.com/forum

150 টি ডিরেক্টোরি সাইটে এক সাথে সাবমিট করুন একটি ফ্রী সফটওয়ার দিয়ে Fast Directory Submitter



 লেখাটি লিছেন : নাজমুল
 আমি গত কিছুদিন আগে SEO এর কাজ শুরু করি যখন মোটামটি ভাবে সফল হই তখনই মনে মনে ভাবলাম SEO নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো । আজকের বিষয় Fast Directory Submitter Software , এই সফটওয়্যার এর ফ্রী ১৫০ টি Directory সাইট লিস্ট আছে যেখানে আপনি খুব সহজে আপনার সাইট সাবমিট করতে পারবেন তাহলে চলুন দেখি কি ভাবে এটা ব্যাবহার করবো ?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons