ফ্রিল্যান্সিং টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফ্রিল্যান্সিং টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৩ মে, ২০১২

ওডেস্ক ফ্রিল্যান্সিং টিপস্ এবং টিউটোরিয়াল

 

ওডেস্কে আমরা অনেকেই কাজ করি। অনলাইনে কাজের খুবই ভাল একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট এই ওডেস্ক। ফ্রিল্যান্সিং একটি কঠিন কাজ, আবার সহজ কাজও বটে। সহজ বলতে এখানে থাকবেনা কোন বসের কড়া কথা X(, কিংবা টিপিকাল অফিসের ঝামেলা:|। নিজের স্বাধীনতা এখানে অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। আজকে কিছু টিপস্ এর কথা লিখব, যেগুলো আপনারা ওডেস্ক ব্লগে পাবেন। ;

শুক্রবার, ১১ মে, ২০১২

আউটসোর্সিং টিপস এন্ড ট্রিকস (ভিডিও ব্লগ)

আজকে আমি একটি ভিডিও ব্লগ শেয়ার করছি। এটি আসলে এটিএন বাংলায় প্রচারিত Young Nite অনুষ্ঠানের একটি পর্ব। এই পর্বের বিষয় ছিল "আউটসোর্সিং টিপস এন্ড ট্রিকস"।  সেই পর্বে উপস্থাপক অনিক খানের সাথে ছিলেন সাইদ ইসলাম (সিইও, www.bigmastech.net)। আশা করি নতুনদের কাজে সহায়ক হবে ওই পোস্টটি।




বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

ফ্রিলান্সিংয়ে যে ধরণের ভুল কখনোই করবেন না

http://smartactors.com/Blogs%20-%20Picture/dntdoit.gif


মানুষ মাত্রই ভুল কিন্তু তারপরও আপনি যদি সর্তকভাবে কাজ করেন তবে এ ভুলের মাত্রা অনেক তো কমে যাবেই বরং না হওয়ার সম্ভবনাই বেশি থাকবে। ফ্রিলান্সিং ক্যারিয়ারে যারা নতুন মূলত তাদের জন্যই আমার এ লেখা।
যে কোন ক্যারিয়ারেই আপনাকে আপনার প্রফেশনালিজম ধরে রাখতে হবে যদি আপনি তা না পারেন তবে তা আপনার ক্যারিয়ারের জন্যই ক্ষতিকর। আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক সময় অনেক কিছু করি কিন্তু সতর্কভাবে করি না। ফলাফল হিতে বিপরীত হয়। সুতরাং সতর্কভাবে কাজ করুন এবং ক্যারিয়ারে সফল হন।
নিচের বিষয়গুলোর দিকে খেয়াল রাখুন:
১. ক্লায়েন্টের সাথে যখন কথোপকথোন করবেন সবসময় খেয়াল রাখবেন যে ক্লায়েন্টের নামের বানান যেনো ভুল না হয়। ইমেইল করার সময় এ ব্যাপারে আরো বেশি নজর দেওয়া উচিত। এই ভুলটা দেখতে ছোট হলেও খুব বড় ধরনের ভুল। কারণ যারা ছোট ছোট বিষয়ে ভুল করে তারাই বড় ধরনের ভুল করে । মানুষের একটা স্বভাব হল কেউ যদি তার নাম বিকৃত করে এটা সে পছন্দ করে না সুতরাং কখনই ক্লায়েন্টের নামের বানান ভুল করবেন না।
২. নিজের নাম লেখার সময় বানান ভুল করবেন না, অনেকই আছে অতি দ্রুত লিখতে গিয়ে এ ধরনের কাজ করে ফেলে।
৩. আমার পরিচিত একজন ছিল যে তার নামের নিচে বিশাল বিশাল টাইটেল লিখত যেমন CEO of … Company, CTO of …..another company, Head …. of IT, Designer…. Developer এবং আরো অনেক কিছু। এটা নিজেকে বোতল প্রমান করার একটা নমুনা মাত্র। শুধু আপনার নাম লিখুন এবং নিচে একটি মাত্র টাইটেল লিখুন যেমন Software Engineer অথবা Designer এরকম। এতটুকুই যথেষ্ট। টাইটেল লাগালেই কিছু অর্জন করা যায় না বরং কাজ দিয়েই অর্জন করতে হয়।
৪. অবশ্যই গ্রামার এবং বানানের দিকে নজর দিবেন। ইংরেজী যদি ভালো না পারেন তবে ভালভাবে শিখুন এবং অবশ্যই ব্রাউজারে একটা ডিকশনারি ইন্সটল করে রাখুন। এতে বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবেনা। আপনি কি লিখছেন এটা যদি ক্লায়েন্ট বুঝতেই না পারে অথবা ভুল বোঝে তাহলে আপনার জন্যই বিপদ, কারণ ক্লায়েন্টের হাতেই রয়েছে আপনার ফিডব্যাক দেওয়ার চাবি।
৫. নেগেটিভ কথা বলার পরিবর্তে পজিটিভ কথা বলার অভ্যাস করুন। ধরুন আপনি হয়তো বলতে চাইতেছেন “এই কাজটা করার দরকার নাই”। এটা না বলে বলুন “এই কাজটা যদি আমরা এভাবে করি তাহলে অনেক ভালো হবে”।এতে ক্লায়েন্ট আপনার উপর খুশি হবে।
৬. টেক্সট চ্যাটে আমরা অনেকেই শর্ট ভাবে অনেক কিছু লিখে থাকি যা কখনই ক্লায়েন্টের সাথে কথা বলার সময় করবেন না। যেমন আমরা হয়তো লিখে থাকি U এটা না লিখে লিখুন You
৭. অতিরিক্ত বকবক না করে প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলুন। ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞাসা করে তুমি টুইটার এপিআই নিয়ে কাজ করছ কিনা? তাহলে আপনি এ বিষয়ে কথা বলুন অথবা এর সাথে সম্পর্কযুক্ত বিষয়ে কথা বলুন। কিন্তু আপনি যদি বলেন আমি টুইটার না জুমলা নিয়া অনেক কাজ করছি তাহলে ব্যাপারটা খুবই অপ্রাসঙ্গিক হয়ে দাড়ায়।
৮. প্রজেক্ট ডেডলাইনের ব্যাপারে সতর্ক থাকুন। ক্লায়েন্টকে যদি কথা দিয়ে থাকেন ২০ তারিখের মধ্যে কাজ করে দিবেন তবে যেকোন ভাবেই হোক সেটা সম্পন্ন করুন। অন্যথায় ক্লায়েন্ট আপনার উপর অসন্তুষ্ট হবে।
৯. আমরা সবাই কাজ করি টাকা আয়ের জন্য তাইনা। কেউ কাজ করে ভালবেসে কেউ করে বাধ্য হয়ে। কিন্তু কাজ করার পর যদি টাকাই না পান তাহলে কেমন লাগতে পারে একবার ভাবুন। সুতরাং একজন নতুন ক্লায়েন্টের সাথে কাজ করার আগে যতভাবে পারুন তার সম্পর্কে জানার চেষ্টা করুন, যাতে কখনই খারাপ ক্লায়েন্টের হাতে পরতে না হয়।

একটি মন্তব্য
আমি ক্লায়েন্টের নাম কখনই ভুল করিনা কিন্তু ক্লায়েন্ট আমার নামে প্রায়ই ভুল করে। (বিরক্তিকর)
ক্লায়েন্ট যে কাজগুলো বাড়িয়েছে সেগুলো কিছু না বলেই করে ফেললে সেটা ভাল ফল দেয় কারন চেঞ্জ করতে বলার সময়ও তার একটা মানষিক চাপ থাকে কারণ সে মনে করে বিরক্ত করছে। বিরক্ত হয়েছি এ ভাব না দেখালে সে অনেকটা হালকা অনুভব করে এবং তাই খুশি থাকে। ভাল ক্লায়েন্ট হলে অইটুকু কাজের সাধারন ভেলুর চেয়ে ভালই দাম পাওয়া যায়। যেমন, ২৫০ ডলারের একটা কাজে আমি এক্সট্রা কাজের ভেলু আশা করেছিলাম ৫০ ডলার্। কিন্তু সে ২৭৫ ডলার দিয়ে অবাক করে দিল। মানে মোট ৫২৫ ডলার্।
কোন কিছু করতে বললে এবং সেটা না পারলে পারব বলার চেয়ে “আগে করিনি। পারার সম্ভাবনা কম তবু আমি দেখছি ” বলাই ভাল। তাহলে না পারলেও সমস্যা হয়না আর পারলে বায়ার বেশ ইপ্রেস হয়।

 লিখেছেন : Zannat Khan | মূল লেখা


ওডেস্ক এ যারা একদম নতুন শুরু করবেন তারা লেখাটি পড়ুন

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_KF2-w-HLZ1RFQxorovTWyb916cXklV6neYuyRpom-k8_bN5V5HjXwodcAxAYOVpSvQCgRuWrhqadTZpgCymZ-WBqm0sd9UWiCGhCMzfXkg-afZ4OHbw3791p-Kiiabr7FxUvA0IGAvo/s1600/odesk-tips-applying-for-jobs.jpg

নতুন ওডেস্কারদের জন্য এইটা দিলাম স্পেশাল পোস্ট। যারা এপ্লাই করতে করতে হতাশ তাদের কাজে আসবে আশা করি, , , , একটু দেখেন,
ধরে নিলাম আপনি ভাল SEO এর কাজ পারেন। ওকে গুড। এখন ওডেস্ক এ সাইন আপ করেই কি আপ্নে ফুল কনফিডেন্ট এ এপ্লাই করা শুরু করে দিবেন প্রথম দিনই??
ওডেস্ক মানেই আপনি পুরো একটা নতুন জগতে প্রবেশ করেছেন। তাই ঘড়ি ধরে ঠিক এক সাপ্তাহ মানে ৭ দিন আপনি কোন এপ্লাই করবেন না। হয়তো বলবেন ৭ দিন কি আমি আঙ্গুল চুসবো? না ভাই, ৭ দিন আপনি পুরো ওডেস্ক এর খুটি নাটি দেখবেন, নিয়ম কানুন পরবেন। লাগ্লে নেট থেকে বাংলা কিছু পরবেন ওডেস্ক নিয়ে। সেই সাথে দেখবেন আপনার অভিজ্ঞতাটা আস্তে আস্তে বারবে ওডেস্ক এ। আর আগে যদি কোন বড় ভাই থেকে টিপস নিয়ে থাকেন, তাহলেও এপ্লাই করতে পারবেন না। প্রব্লেম এ পরে জাবেন সিউর। তাই নিজেই কিছু জানার চেষ্টা করুন।
কি করতে পারেন এই ৭ দিন, অন্তত ৫০ জন মানুষের প্রোফাইল ঘাটবেন। তাদের রিজিউম গুলি পড়বেন। মানে আপনি যে কাজ করবেন সেইরকম মানুষের প্রোফাইল , , , , তারা কি কি টেস্ট দিয়েছেন তা দেখবেন। মোট কথা মনে করবেন এটাই আপনার প্রোফাইল, কি করে এটা এতো সুন্দর হলো এবং আরো কি করা জায় তা ভাব্বেন।
এবার আপনি ওডেস্ক এর প্রতিটা মেনুতে ক্লিক করে দেখবেন অন্দর মহলে কি আছে। ভাই, এমন কিছু লোক দেখছি যারা প্রায় ৬ মাস ওডেস্ক এ থাকার পর আমাকে বলে যে, ভাই পেমেন্ট মেথড এ সাইন করবো কিভাবে। মানে কিছু টাকা পাইছে হয়তো, তাই উঠাবে আরকি। বলেন দেখি কেমন অবস্থা।
আর জরুরি কাজ হল, বায়ারদের জব পোস্টিং এর দিকে খেয়াল করুন ভাল ভাবে। সে কি বলতে চায় তা বোঝার চেষ্টা করুন। তার পর মনে মনে সেই জব অনুজাই কভার লেটার বানান। সো, কখনো কপি পেস্ট কভার লেটার দিবেন না। এমনকি আপনার লেখা কভার লেটারো কখনো কপি পেস্ট করবেন না। তাতে কাজে দেবে না। সব সময় ইন্সট্যান্টলি কভার লেটার লেখবেন। তাতে সেটা জত বড়ই হোক না কেনো।
সবার শেষে, ৭ দিন পর এপ্লাই শুরু করুন। এখন আপনি অনেক ভাল কিছু জানেন জেটা হয়তো ৭ দিন আগে এপ্লাই করা শুরু করলে এক মাসেও জানতেন না। দেখবেন আস্তে আস্তে আপনি প্রায় প্রতিদিনই দুই একটা করি ইন্টারভিউ পাবেন। সো গো অন, , , ,

 মূল লেখা

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons