শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

ফায়ারফক্স সহ বিভিন্ন প্রোগ্রামের আইকন পরিবর্তন হয়ে গেছে-চলুন সমাধান করি



মাঝে মধ্যে দেখা যায় Start Menu, Desktop বা pin to taskbar এ কোন প্রোগ্রামের আইকন পরিবর্তন হয়ে গেছে এতে পুরনো আইকনটি পরিবর্তন হয়ে সাদা রঙ এর আইকন দেখা যায়। বিশেষ করে Windows 7 এ সমস্যাটি বেশি হয় অনেক চেষ্টার পরও যখন সমাধান করা যায় না তখন যেকোন ইউজার বিরক্তবোধ করবেন এটা স্বাভাবিকই বটে এটি IconCache সমস্যার জন্য হতে পারে, কেউ ডিফল্ট আইকন পরিবর্তন করে ফেললে হতে পারে, আইকনের লোকেশন পরিবর্তন হয়ে গেলে বা আইকনটি ডিলিট হয়ে গেলে হতে পারে বিশেষ করে IconCache সমস্যার জন্য বেশি হয় তাই IconCache পরিস্কার করলে সমস্যাটি সমাধান হয়ে যায় এটি Manually করা যায় তবে নতুন ইউজার হলে হয়তো কঠিন হতে পারে তাই আমি ছোট্ট একটি টুল তৈরি করেছি যার মাধ্যমে IconCache সমস্যাটি সহজে সমাধান করা যাবে

সোমবার, ২৭ আগস্ট, ২০১২

Adobe Flash Player – ইন্টারনেটে ভিডিও দেখার জন্য সেরা



Internet Brows করে কিন্তু Adobe Flash Player চিনে না এরকম কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না কারণ ইন্টারনেটে ভিডিও দেখার জন্য যে প্লেয়ারটার কথা সর্বপ্রথম আসে তার নাম Adobe Flash Player এর মাধ্যমে অন্যতম জনপ্রিয় ভিডিও সাইট youtube সহ যেকোনো পেজের ভিডিও কোন ঝামেলা ছাড়াই দেখা যায়। এটি ফ্রিতেই ডাউনলোড আর ইন্সটল করা যায় সাইজটাও ছোট তাই যে কোন লিমিট ইউজারদের জন্যও ডাউনলোড করতে সুবিধা জনক

শনিবার, ২৫ আগস্ট, ২০১২

Windows 98, XP, Seven এর ইউজার পাসওয়ার্ড হ্যাক করুন




আমরা অনেক সময় Windows এ লগঅন বা ইউজার পাসওয়ার্ড দিই যাতে যে কেউ কম্পিউটারটি ব্যবহার করতে না পারে। তখন পাসওয়ার্ড না দিয়ে ঢুকার কোন সুযোগ নেই। যদি নিজের পাসওয়ার্ডটি নিজেই ভুলে যান তাহলে কি অবস্থা হবে? যদিও এক্সপিতে পাসওয়ার্ড ভাঙ্গতে তেমন একটা অসুবিধা হয় না। কিন্তু উইন্ডোজ সেভেন খুবই জটিল একটি অপারেটিং সিস্টেম যেখানে পাসওয়ার্ড ভাঙ্গার তেমন পরিচিত কোন সহজ পন্থা নেই। তবে আমার টিউটোরিয়ালটি অনুসরণ করে Windows XP, Windows Vista, Windows 7 [সম্ভবত Windows 8] এর পাসওয়ার্ড ভাঙ্গা কোন ব্যাপারই না। চলুন দেখি কি করতে হবে।  

শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

উইন্ডোজ সেভেনের বুট সমস্যা সমাধান করুন


প্রতিটি অপারেটিং সিস্টেম বুট হওয়ার জন্য প্রয়োজন সেই অপারেটিং সিস্টেমের Boot Manager যার মাধ্যমে অপারেটিং সিস্টেমটি সঠিকভাবে বুট হয়। Boot Manager হল কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম ফাইলের সমন্বয়। কোন কারণে এই Boot Manager এ সমস্যা হলে বা তা সঠিকভাবে কাজ না করলে অপারেটিং সিস্টেম আর বুট হয় না। এর ফলে "BOOTMGR is missing" মেসেজ আসতে পারে। তাই সেই Boot Manager একবার সমস্যা হলে Windows Repair করা জরুরী হয়ে পড়ে। তবে Windows 7 এ সেই Boot Manager Repair করার একটি সুন্দর সিস্টেম আছে। এর মাধ্যমে খুব সহজে এবং অল্প সময়ে  Windows এর Boot Manager Repair করে Windows কে আগের মত কার্যকর করা যায়। এতে সবধরনের ডাটা এবং সেটিংস সুরক্ষিত থাকে। কাজটি কয়েকভাবে করা যায়। আমি সহজ একটি পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১২

ডাটা নিরাপদ রেখে পার্টিশান রিসাইজ করুন



ধরুন –“আপনার একটি হার্ডডিস্ক আছে যারা সাইজ 80GB বা তার অধিক এই সাইজ দিয়ে নিঃসন্দেহে একাধিক ড্রাইভ তৈরি করা যায় কিন্তু আপনার হার্ডডিস্কে ড্রাইভ আছে মাত্র একটি সেটাতেই OS (Operating System), সেটাতেই আপনার সব ডাটা এখন কোন সময় যদি আপনার OS ক্রাশ করে বা নতুনভাবে OS ইনস্টল করার প্রয়োজন হয় তাহলে আপনার ডাটাগুলো Back Up নেয়ার সুযোগ না থাকার কারণে নিশ্চয় হারাতে হবে তাছাড়া আলাদা কোন ড্রাইভ নেই বলে আপনার মিউজিক, ভিডিও, সফটওয়ার, ডকুমেন্ট, ইমেজ ইত্যাদি ডাটাগুলো একই ড্রাইভে রাখতে হচ্ছে যদি হার্ডডিস্কে একাধিক ড্রাইভ থাকে তাহলে আপনার জন্য সুবিধা হয় এতে আপনার ডাটাগুলো যেমনি ভাগ করে আলাদা আলাদা ড্রাইভে রাখতে পারবেন তেমনি তা OS ক্রাশ করলে বা নতুনভাবে OS ইনস্টল করলে হারানোর ভয় থাকবে না

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২

মাত্র কয়েক মিনিটে একটি নতুন হার্ডডিস্কে পার্টিশান তৈরি করুন


আপনাকে নতুন একটি হার্ডডিস্ক দেয়া হলো খুব অল্প সময়ে পার্টিশান তৈরি করার জন্য। আপনার কতক্ষণ লাগবে? নিশ্চয় অনেক বেশি। কারণ ওটাকে পার্টিশান করতে হলে নতুনভাবে OS (Operating System)/উইন্ডোজ দিতে হবে। তারপর পার্টিশান করার স্টেপ এলে পার্টিশানি করবনে। তাই না? এটি হলো পুরাতন পদ্ধতি। খুব অল্প সময়ে হার্ডডিস্ক পার্টিশান করার জন্য প্রয়োজন হবে যেকোন Third Party Partition টুল। আমি আজকে সে রকম একটি টুল নিয়ে পার্টিশান তৈরি করা দেখাবো যেটাত খুব অল্প সময়ে সম্পূর্ন নতুন একটি হার্ডডিস্ক পার্টিশান করা যাবে। আর টুলটির নাম হলো Partition Wizard Home Edittion। এটি একটি ফ্রি টুল যা দিয়ে হার্ডডিস্কের অসংখ্য কাজ করা যায়।

রবিবার, ২৯ জুলাই, ২০১২

আপনার ইন্সটল করা Windows XP ইনস্টল করুন অন্য যেকোন ব্রান্ডের ডেস্কটপ,ল্যাপটপ, নোটবুকে


শিরোনামটি দেখে নিশ্চয় ধারণা করেছেন যে, আপনি যে Windows XP টি বর্তমানে আপনার পিসিতে ব্যবহার করছেন তা অন্য একটি পিসিতে ইনস্টল করার কথা বলছি আমি যাতে আপনার ইনস্টল করা সমস্ত সফটওয়ার আর সেটিংস হুবহু থাকবে। হ্যাঁ, আপনার ধারণাটি সম্পূর্ণ ঠিক। এ পদ্ধতিতে খুব অল্প সময়ে আপনি আপনার উইন্ডোজটি যেকোন ব্রান্ডের যেকোন ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুকে Transfer করতে সক্ষম হবেন। বর্তমানে প্রতিটি কম্পিউটারের দোকানে বিভিন্ন ব্রান্ডের ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক বিক্রি করা হয়। তাদের জন্য এ পদ্ধতি খুব কাজেরই হবে। কারণ শুধু একটি ফাইল সব পিসিতেই ব্যবহার করা যাবে।

সোমবার, ২৩ জুলাই, ২০১২

আপনার ইন্সটল করা Windows 7 ইনস্টল করুন অন্য যেকোন ব্রান্ডের ডেস্কটপ,ল্যাপটপ, নোটবুকে


শিরোনামটি দেখে নিশ্চয় ধারণা করেছেন যে, আপনি যে  Windows 7 টি বর্তমানে আপনার পিসিতে ব্যবহার করছেন তা অন্য একটি পিসিতে ইনস্টল করার কথা বলছি আমি যাতে আপনার ইনস্টল করা সমস্ত সফটওয়ার আর সেটিংস হুবহু থাকবে। হ্যাঁ, আপনার ধারণাটি সম্পূর্ণ ঠিক। এ পদ্ধতিতে আপনি আপনার উইন্ডোজটি যেকোন ব্রান্ডের যেকোন ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুকে ব্যবহার করতে সক্ষম হবেন। ৩২ বিট বা ৬৪ বিট উভয় ভার্সনের জন্য কাজটি করতে খুব অল্প সময় লাগবে। বর্তমানে প্রতিটি কম্পিউটারের দোকানে বিভিন্ন ব্রান্ডের ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক বিক্রি করা হয়। তাদের জন্য এটি দারুন কাজ করবে বলে আমার বিশ্বাস। কারণ শুধু একটি ফাইল সব পিসিতেই ব্যবহার করা যাবে।

বুধবার, ১৮ জুলাই, ২০১২

SP1 Pack যুক্ত Windows 7 এর অরিজিনাল ডিভিডি ডাউনলোড করুন


মাইক্রোসফট Windows 7 ছাড়ার পর আপডেট প্যাক SP1 ছেড়েছে তা অনেক দিন। এবার Windows 7 DVD এর ISO image কেও আপডেট করলো SP1 প্যাক দিয়ে। যারা অরজিনাল Windows 7 ব্যবহার করেন তারা এটি যেকোন সময় ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর যাদের অরজিনাল সিরিয়াল কী নেই তারা ৩০ দিনের জন্য Evaluation Copy ব্যবহার করতে পারেন। বর্তমানে সব ভার্সনের সাথে এই আপডেট যুক্ত করে Digital River এ হুস্ট করা হয়েছে। Digital River হল Microsoft এর অনলাইন products বিক্রি করার partner। বর্তমানে আপডেট করা latest এই genuine এবং official version ভার্সনটা Windows 7 SP1-U (Media Refresh) নামে পরিচিত যা হুবহু Windows 7 SP1 এর মতই। অর্থাৎ আপনাকে আলাদাভাবে Windows 7 এর SP1 প্যাক ইনস্টল করতে হবে না। এটিতে বেশকিছু bug fix করা হয়েছে। সুতরাং latest এই version ই হতে পারে সব ইউজারদের জন্য উপকারী। আমি বর্তমানে Windows 7 SP1 প্যাকটি ইনস্টল করে Windows 7 SP1 ব্যবহার করতেছি।

শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

হার্ডডিস্কের পার্টিশান/ড্রাইভ তৈরি ও ডিলিট করা শিখুন-এক্সপি সিডি দিয়ে



নতুন হার্ডডিস্ককে পার্টিশান করে ড্রাইভ তৈরি করা খুবই জরুরী। এ জরুরী কাজটি নিজে না জানলে অন্যের কাছে গিয়ে করে নিতে হবে। এমন একটি কাজ যদি নিজের জানা থাকে তাহলে ড্রাইভ তৈরির কাজটি মনের মত করে করে নেয়া যায়। এক্সপি সেটাপ দিতে জানে না এমন কাউকে হয়ত এখন আর খুঁজে পাওয়া যাবে না। তাই এক্সপির মাধ্যমে আজকে আমরা নতুন একটি হার্ডডিস্ককে নিজের মত করে কয়েকটি ড্রাইভ তৈরি করবো। কিভাবে নতুন ড্রাইভ তৈরি করতে হয় এবং কিভাবে পুরাতন একটা হার্ডডিস্কের সব ড্রাইভ ডিলিট করে নতুনভাবে ড্রাইভ তৈরি করতে হবে এই টিউটোরিয়ালে আমরা তা দেখাবো। আর সাথে আছে ভিডিও টিউটোরিয়াল।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons